- - -

নবাগত ইউএনওর সঙ্গে কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়

Print News

নবাগত ইউএনওর সঙ্গে কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়

 

দূরদর্শিতা ও নিজের দক্ষতা দিয়ে ভালো কাজের স্বীকৃতি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে পদোন্নতি পেয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নবাগত ইউএনও সাগুফতা হক যোগদান করায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

আজ রবিবার বিকাল ৪:৩০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হৃদ্রতাপূর্ণ পরিবেশে এ শুভেচ্ছা আদান-প্রদান হয়।

এ সময় উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ইউএনওর দৃষ্টি আকর্ষণ ও সমস্যা সমাধানে তার সহযোগিতা কামনা করেন।

শুভেচ্ছা বিনিময় কালে নবাগত কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক সাংবাদিকদের বলেন, ‘নতুন যোগদান করেছি। আমি সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সাথে কোটালীপাড়া উপজেলাবাসীর কল্যাণে কাজ করতে চাই। এর জন্য আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতা প্রয়োজন। ‘আমি সত্যের সাথে থেকে সাংবাদিকসহ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় কোটালীপাড়াকে একটি সুন্দর উপজেলা উপহার দিতে চাই। আপনারা আমাকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করবেন। ভালোকে ভালো এবং কালোকে কালো বলবেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা।

তিনি বলেন, সরকারি সম্পদ রক্ষা ও সরকারি নিয়ম মেনে চলাই আমার একমাত্র কাজ। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুফল যাতে করে সাধারণ মানুষ পান, এ জন্য সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিদের নিষ্ঠার সাথে কাজ করতে হবে। যে কোন ধরনের বেআইনি তৎপরতা কাউকে করতে দেয়া হবে না। স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতির উন্নয়নসহ উপজেলার সার্বিক উন্নয়নে তিনি সকলকে নিয়ে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এসময় কোটালীপাড়া প্রেসক্লাবের সভাপতি এফ এম মাহবুব সুলতান, যুগ্ম সাধারণ সম্পাদক অংকন তালুকদার, সিনিয়র সহসভাপতি ফজর আলী সিকদার, সহসভাপতি শেখ কামরুজ্জামান রানা, কালাম তালুকদার, , মহিলা বিষয়ক সম্পাদক নাবিলা খান সহ অনান্যরা উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa