- - -

নতুনধারার প্রতীকী তোফাজ্জল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Print News

নতুনধারার প্রতীকী তোফাজ্জল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

 

তোফাজ্জলসহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতীকী তোফাজ্জল মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-যুব-জনতারা রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি। ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনের নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেছেন, জনগণ নির্মমতার রাজনীতি চায় না। দেশ সংকটাবন্ধ ৫৪ বছর ধরে। তারা অর্থনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও কূটনৈতিক সংকটা থেকে মুক্তির জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা চালালেও বারবার ব্যর্থ হচ্ছে। বক্তব্য রাখেন ব্যারিস্টার জিয়াউর রহমান নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, গণমাধ্যম ব্যক্তিত্ব নজিবুল আকবর, আইসা চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, বাংলা নেক সংঘের মহাসচিব আয়াতুল্লাহ আখতার, সাংবাদিক নাসির উদ্দীন বুলবুল, জীবনা চৌধুরী, শিক্ষক নেতা হুমায়ুন কবির, সেভ দ্য রোড-এর সদস্য পারভেজ আলম, গোলাম মোস্তফা, জোবায়ের মাতুব্বর। প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বলেন, নির্মমতার রাজনীতি থেকে মুক্তির জন্য পুরো জাতি ছটফট করছে যুগের পর যুগ। এক পক্ষ পালালে বা পরাজিত হলে আরেক পক্ষ এসে সন্ত্রাস, নৈরাজ্য-দুর্নীতি খুন-গুম শুরু করে। জনগণ এসব ভন্ড- প্রতারক-দুর্নীতিবাজদের হাত থেকে মুক্তি চায়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa