
নটর ডেম কলেজ থেকে এমআইটি : ফায়েজ আহমেদের অনুপ্রেরণার গল্ল
রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে এসএসসি সম্পন্ন করার পর ফায়েজ আহমেদ নটর ডেম কলেজে ভর্তি হয়। অ্যাকাডেমিক শ্রেষ্ঠত্বের পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমেও ফায়েজ ছিলো অনন্য। সে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করে ‘ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড’-এ দুইবার ব্রোঞ্জ পদক এবং ‘ইন্টারন্যাশনাল জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড’-এ সিলভার পদক অর্জন করে। কেবল অলিম্পিয়াডেই নয়, গবেষণার জগতেও ফায়েজ তার প্রতিভার স্বাক্ষর রেখেছে। ছাত্রজীবন থেকেই বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি মানসম্মত রিসার্চ পেপার নিয়ে কাজ করেছে।
এই কঠোর পরিশ্রম এবং মেধার স্বীকৃতিস্বরূপ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (MIT)-তে পড়ার সুযোগ পেল ফায়েজ।
![]()









