- - -

নগাঁওয়ে গাড়ির ধাক্কায় এক বাইক আরোহী নিহত 

Print News

নগাঁওয়ে গাড়ির ধাক্কায় এক বাইক আরোহী নিহত

 

আসামের নগাঁও জেলার রাঙাগোড়া সিমেন্ট কারখানার কাছে একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। জানা যায়, বুধবার (১৮ ফেব্রুয়ারী ) কাসেম আলী নামের ওই ব্যক্তি তার বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার সময় রাঙাগোড়ায় দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তথ্য অনুসারে, এএস ১২এএফ ৮৫৫০ নম্বরের একটি ক্রেট গাড়ি মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়  এর ফলে চূর্নবিচূর্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংঘর্ষের জেরে আলী গাড়ির নিচে আটকা পড়েন। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেয়। ঘটনার পরপরই সমাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নগাঁও মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ কি তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa