- - -

নগরের রঙ্গীপাড়ায় গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের ত্রাণ বিতরণ

Print News

নগরের রঙ্গীপাড়ায় গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের ত্রাণ বিতরণ

চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে ৩১ জুলাই, শুক্রবার, রাতে সম্প্রতি অতিবৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত নগরের ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের রঙ্গীপাড়ায় ৫০ পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
সংগঠনের সভাপতি স ম জিয়াউর রহমানের নেতৃত্বে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগরের সভাপতি পদপ্রার্থী, জাতীয় বিদ্যুৎ শ্রমিক দল নেতা ও উত্তর আগ্রাবাদ ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম মিয়াজি। এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষা ও পথশিশু বিষয়ক সামাজিক সংগঠন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সংগঠনের সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী, সদস্য আয়েশা সিদ্দিকা, আবদুল মোমেন, সমাজকর্মী নুরুল আমিন, আবদুল জব্বার, মোহাম্মদ জাবেদ, মো. জাকির হোসেন, মোহাম্মদ রিফাত, জান্নাতুল ফেরদৌস নিহা, সৈয়দ নুর, নুরুল ইসলাম, মোহাম্মদ সোলায়মান, খুরশিদা খানম, আবদুল মান্নান তালুকদার প্রমুখ।

ত্রাণ বিতরণকালে নজরুল ইসলাম মিয়াজি বলেন, উত্তর আগ্রাবাদ ২৪নং ওয়ার্ডস্থ রঙ্গীপাড়া, হাজীপাড়া, বেপারীপাড়া এলাকার মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা নামক মহামারীতে অতিষ্ঠ। সামান্য বৃষ্টি কিংবা জোয়ারের কারণে নদীতে পানি বেড়ে গেলেই এই এলাকাগুলো পানিতে তলিয়ে যায়। সম্প্রতি অতি বৃষ্টির ফলে এই এলাকার মানুষগুলো জলজটের কারণে আরো চরম ভোগান্তি পড়েছে। অতীতের সব সরকার ও চসিকের কমিশনাররা নগরের অন্যান্য ওয়ার্ডে যেভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছে, এসব এলাকার সেরকম কিছু চোখে পড়েনি। তার ফলে এ এলাকাগুলো দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা ও জলজট মহামারীর মতো লেগে আছে। ফলে এ এলাকার সাধারণ মানুষগুলো চরমভাবে দুঃসহ জীবনযাপন করছে। গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স তাদের দুঃখ দুর্দশায় পাশে এসে মানবতার হাত বাড়িয়ে দিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa