- - -

নগরীতে নাশকতা মামলায় সাবেক চসিক কমিশনার জামায়াত নেতা গ্রেফতার

Print News

নগরীতে নাশকতা মামলায় সাবেক চসিক কমিশনার  জামায়াত নেতা গ্রেফতার

 

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের অভিযানে ৩৯ টি নাশকতা মামলার আসামী ও ডবলমুরিং থানা এলাকায় পুলিশের উপর হামলার মূল হোতা চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামীর প্রভাবশালী সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী গ্রেফতার হয়েছে।

সোমবার (২৮ আগস্ট)  বিকালে নগরের বাদুরতলা আরাকান হাউজিং সোসাইটির তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রামের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে প্রায় উনচল্লিশটির উপর নাশকতামূলক মামলা রয়েছে। সে গত ২৮ জুলাই ডবলমুরিং থানা এলাকায় মিছিল থেকে পুলিশের উপর হামলা এবং পুলিশের গাড়ি ভাংচুর মামলার অন্যতম প্রধান আসামী ছিল। এছাড়াও ভিডিও ফুটেজে দেখা যায় উক্ত ঘটনায় সে সামনে থেকে নেতৃত্ব প্রদানকারী। গত ২৩ আগস্ট  বন্দর থানা এলাকায় মিছিল থেকে গাড়ি ভাংচুর এবং ককটেল বিস্ফোরনের ঘটনায় মামলা সহ বাকলিয়া থানার মামলা নং ২৬(১০)২০২২ এর পলাতক আসামী উক্ত শামসুজ্জামান হেলালী।

প্রশাসন সুত্রে জানা গেছে, তিনি চট্টগ্রাম মহানগর জামায়াতের সক্রিয় নেতা এবং তার নেতৃত্বেই ইতিপূর্বে চট্টগ্রাম মহানগর এলাকায় জামায়াতের সকল মিছিল মিটিং পরিচালিত হয়ে আসছিল। শামসুজ্জামান হেলালী ইতিপূর্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮ নং শুলকবহরর ওয়ার্ডের কাউন্সিলার হিসাবে (২০১০-২০১৫) মেয়াদে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন যাবৎ সে ডিবি-বন্দর ও পশ্চিমের নজরদারিতে ছিল।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa