
নকলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪ উদযাপন
স্মার্ট বাংলাদেশ গড়ি,ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় শেরপুরের নকলা উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪ উৎযাপিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও র্যালির মাধ্যমে উৎযাপিত হয় দিবসটি।
এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, নকলা প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন, যায়যায়দিন উপজেলা প্রতিনিধি শফিউল আলম লাভলুসহ উপজেলা প্রসাশনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারিগন উপস্থিত ছিলেন।
![]()









