- - -

নওগাঁ মাদক মামলায় আলাউদ্দিন আলা নামে এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত

Print News

নওগাঁ মাদক মামলায় আলাউদ্দিন আলা নামে এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত

 

নওগাঁয় মাদক মামলায় আলাউদ্দিন ওরফে আলা নামে এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আব্দুল খালেক। দণ্ডপ্রাপ্ত আলাউদ্দিন নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের মহানগর (মধ্যপাড়া) এলাকার মৃত আব্দাস উদ্দিন মন্ডলের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের ২০ তারিখ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খলিলুর রহমান বিভাগীয় অফিসার স্টাফ সমন্বয়ে গঠিত রেডিং পার্টি নিয়ে আসামির বাড়িতে অভিযান চালায়। এ সময় আলাউদ্দিনের দেহ তল্লাশি করে লুঙ্গির কোচর থেকে একটি পলিথিনের প্যাকেটের মধ্যে থেকে ৬০ গ্রাম হিরোইন উদ্ধার করে এবং আসামিকে আটক করে। পরবর্তীতে তার বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়। ওই মামলায় আজ দুপুরে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল খালেক বলেন, এর রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মাদক কারবারিদের কাছে একটি সতর্কতামূলক বার্তা পৌঁছানো হয়েছে যাতে মাদক কারবারি এবং যুব সমাজ মাদক থেকে নিজেদের বিরত রাখে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa