- - -

নওগাঁর মান্দায় যৌন নিপীড়নের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

Print News

নওগাঁর মান্দায় যৌন নিপীড়নের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

 

নওগাঁর মান্দায় এক গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে মোহাম্মদ আব্দুল্লাহ বিন হাসান ওরফে মাসুম (৩৫) নামে এক ওয়ার্ড জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার ভারশোঁ ইউনিয়নের গাগড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মাসুম গাগড়া গ্রামের বাসিন্দা এবং দেউল দুর্গাপুর দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আলী হাসানের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ জুলাই ভোর সাড়ে ৫টার দিকে প্রতিবেশী এক বিবাহিত নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে মাসুমের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।”

এদিকে, গ্রেপ্তারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa