- - -

নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সমাজকল্যাণ পরিষদ কর্তৃক চেক বিতরণ

Print News

নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সমাজকল্যাণ পরিষদ কর্তৃক চেক বিতরণ

:-

​নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এলাকার অসুস্থ ও অসহায় মানুষের মাঝে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় দপ্তর কর্তৃক আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে মোট ১১ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে জনপ্রতি ১০,০০০ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।
​উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম সাদেক সহ বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।
​প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য বলেন, বর্তমান সরকার দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এবং অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
​অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ১১ জন দুস্থ ও অসহায় ব্যক্তির হাতে অনুদানের চেক তুলে দেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa