
ধুবড়িতে নির্মীয়মাণ তিনতলা ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্য
বৃহস্পতিবার (৭ মে) আসাম রাজ্যের ধুবড়িতে ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। শহরের যোগামায়া ঘাট এলাকায় নির্মীয়মাণ একটি তিনতলা ভবনে কাজ করার সময় উপর থেকে পড়ে মৃত্যু হল ২ শ্রমিকের। জানা গেছে, মৃত ২ জন রাজমিস্ত্রির কাজে নিযুক্ত ছিলেন। কাজ চলাকালীন আচমকাই এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁদের দ্রুত ধুবড়ি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থাতেই ২ জনের মৃত্যু হয়। মৃত শ্রমিকদের নাম আফজল হোসেন ও আজিজুর শেখ। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এদিকে, ঘটনার পর নিহতদের পরিবার ধুবড়ি সদর থানায় এজাহার দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
![]()









