
ধামরাইয়ে সাংবাদিক লাঞ্চিত করার অভিযোগ উঠেছে এক লাইনম্যানের বিরুদ্ধে
ধামরাইয়ে ভাড়ারিয়া ইউনিয়ন অভিযোগ কেন্দ্রের লাইনম্যান সিরাজ ও ফয়সালের বিরুদ্ধে সাংবাদিক লাঞ্চিত করার অভিযোগ উঠেছে ।
ঘটনাটি ঘটেছে গত ৩০ই অক্টোবর সোমবার আনুমানিক সকাল ১১ টায়। ধামরাই উপজেলার উত্তর দিঘল গ্রামের মসজিদের পাশে, ভুক্তভোগী দৈনিক মুক্ত খবর প্রত্রিকার নিজস্ব প্রতিবেদক ওসমান গণি জানান
আমাদের ভাড়ারিয়া ইউনিয়নের, উত্তর দিঘল গ্রামের মসজিদের পাশে দুইটা মেইন লাইন এর তার ছিড়ে পড়ে গেলে তাদের জানানো হয়। ঘটনার একদিন পর দুই লাইন ম্যান সিরাজ ও ফয়সাল ছেড়া তার সংযোগ দেওয়ার জন্য সেখানে আসে, আর তারের নিচে দুইটা ছোট ছোট ফলজ গাছ থাকায় আমাদের কাছে একটা দাও চাইলে সেটা আমরা পাশের বাসা থেকে এনে দেই। আর সেই ফলজ গাছ আমাদের কেই কেটে দিতে বলে, আমরা বলি সেই গাছের মালিক অন্য একজন আমরা কাটতে পারবো না। আর তখনই সেই লাইনম্যান সিরাজ আমাকে বলে আমিও ছেড়া তার জোড়া না দিয়ে চলে যাবো। তখন আমিসহ আরো কয়েকজন তাকে বললাম এটাতো আপনার দায়িত্ব। তখন তিনি আমার উপর অনেক রাগানিত ও ক্ষিপ্ত হয়ে আমাকে হয়রানি ও হেনোস্তা করে। এমনকি
বড় অফিসার এর ভয়ভীতিও দেখায়।পরবর্তীতে বিষয়টি নিয়ে আমি ধামরাই পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা ডিজিএম ফয়সাল মাহমুদের সাথে কথা বললে তিনি আমাদের জানান এই বিষয় টা আমি দেখবো এবং উক্ত বিষয়টির সঠিক একটা সমাধান করে দিবো।
![]()









