- - -

ধর্ষণের অভিযোগে বেধড়ক মারধর ওড়িশায় ! মৃত্যু রেল পুলিশের কনস্টেবলের

Print News

ধর্ষণের অভিযোগে বেধড়ক মারধর ওড়িশায় ! মৃত্যু রেল পুলিশের কনস্টেবলের

 

ভারতের ওড়িশায় ধর্ষণের অভিযোগ উঠল রেল পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৭ মে) তাঁকে হাতের সামনে পেয়ে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই কনস্টেবলের বিরুদ্ধে এক মহিলাকে উত্ত্যক্ত করা এবং ধর্ষণের অভিযোগ উঠে ছিল। অভিযুক্তকে বৃহস্পতিবার (৭ মে) হাতের সামনে পেতেই জনরোষ আছড়ে পড়ে। প্রথমে কনস্টেবলের হাত পা একটি বাঁশের সঙ্গে বাঁধা হয়। তারপর সেই বাঁশে ঝুলিয়ে তাঁকে এলাকায় ঘোরানো হয়। চলে বেধড়ক মারধর। এই ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু গ্রামবাসীরা বাধা দেন বলে অভিযোগ। শেষে নীরব দর্শক হয়ে থাকতে হয় পুলিশকে। তাঁদের সামনেই অভিযুক্তকে মারধর করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে প্রকাশ, অভিযুক্ত কনস্টেবল জিম প্রশিক্ষক ছিলেন। তাঁকে মারধরের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa