- - -

ধর্ম হোক যার যার , বড়মা কিন্তু সবার

Print News

ধর্ম হোক যার যার , বড়মা কিন্তু সবার

 

আজ সাতাশে নভেম্বর বুধবার, বক্তব্যের মধ্যে দিয়ে বার বার একটা কথায় উঠে‌ আসছে , ধর্ম যারি যা হোক, বড়মা কিন্তু সবার, এই নিয়ে কোনো ভেদাভেদ নয়। সবার অধিকার এক।

সকাল হোক বা সন্ধ্যা, বড়মার মন্দিরে এখন সব সময় ভক্তদের প্লাবন, তাই অগণিত ভক্তদের নিরাপত্তা সুনিশ্চিতকরন ও তাদের পূজার্চনা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করানোর জন্য বড়মার মন্দিরে প্রয়োজন ছিলো একটি পুলিশ ফাঁড়ির।

এই প্রয়োজন কেই উপলব্ধি করে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐক্যান্তিক ইচ্ছায় ও প্রচেষ্টায় ঘোষনার একদিনের মধ্যে আজ নৈহাটিতে আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন হলো বড়মা পুলিশ ফাঁড়ির।

উদ্ধোধন করলেন ব্যারাকপুরের মাননীয় পুলিশ কমিশনার শ্রী অলোক রাজোরিয়,আই পি এস।

উপস্থিত থেকে গৌরবান্বিত করেন নৈহাটি বিধানসভার বিধায়ক শ্রী সনৎ দে ও নৈহাটি পৌরসভার চেয়ারম্যান শ্রী অশোক চট্টোপাধ্যায় সহ অন্যান্য অতিথি বৃন্দ ও এলাকার নাগরিকগন। সকলে কৃতজ্ঞতা জানালেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশ কমিশনার কে, এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। সম্পূর্ণ করার জন্য।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa