- - -

ধনবাড়ীতে বারি সরিষা ১৪ এর মাঠ দিবস পালিত

Print News

ধনবাড়ীতে বারি সরিষা ১৪ এর মাঠ দিবস পালিত

 

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার খামারপাড়ায় বোরো – পতিত- রোপা আমন শস্য বিন্যাসে সরিষা অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধিকরণের লক্ষ্যে বারি সরিষা ১৪ এর মাঠ দিবস পালিত হয়েছে সোমবার (১০ ফ্রেব্রুয়ারি) সকাল এগারোটায় ধনবাড়ীর খামারপাড়ায় । বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের রাইস ফার্মিং সিস্টেমস বিভাগ এর আয়োজনে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইস ফার্মিং সিস্টেমস বিভাগ,ব্রি এর এস.এস.ও ড.নার্গিস পারভীন । ধনবাড়ী উপজেলার সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় মাঠ দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক কার্যালয় ব্রি ধনবাড়ী টাঙ্গাইলের সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মসউদ ইকবাল । বারি সরিষা ১৪ এর মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের এস.এস.ও এবিএম জামিল ইসলাম, ধনবাড়ী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মাজেদুল ইসলাম এবং ধনবাড়ী উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফরিদ আহমেদ। মাঠ দিবসে শত শত কৃষাণ কৃষাণি উপস্থিত থেকে বোরো-পতিত-রোপা আমন শস্য বিন্যাসে সরিষা অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধিকরণের লক্ষ্যে বারি সরিষা ১৪ চাষের উপকারিতা সম্পর্কে ধারণা লাভ করেন ।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa