- - -

দৌলতদিয়ার পদ্মায় যৌথ অভিযান, অস্ত্রসহ আটক ৪

Print News

দৌলতদিয়ার পদ্মায় যৌথ অভিযান, অস্ত্রসহ আটক ৪

 

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার লঞ্চঘাট এলাকার পদ্মা নদী থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রাজবাড়ী জেলার কাচরন্দ এলাকার আবু বক্কার মুন্সির ছেলে মো. জীবন্ত মুন্সি, আজাদ শেখের ছেলে নাছির উদ্দিন শেখ, পাবনা জেলার ধারাই এলাকার রহমত সরদারের ছেলে মোহাম্মদ রশিদ সরদার ও পাবনার ঢালার চর এলাকার আনসার মোল্লার ছেলে খায়রুল মোল্লা।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, শুক্রবার বিকেলে ইলিশ রক্ষায় যৌথবাহিনীর সদস্যসহ পুলিশ সদস্যদের নিয়ে পদ্মা নদীতে অভিযান চালানো হয়। এ সময় অন্তর মোড় থেকে পাবনার রাখালগাছীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি ট্রলারে ইলিশ পাচার হচ্ছে কিনা তা যাচাই করার জন্য তল্লাশি চালানো হয়। ট্রলারের মধ্যে থাকা একটি স্কুল ব্যাগের মধ্যে থেকে একটি বিদেশি পিস্তল ও বড় একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। এছাড়া চার যুবককে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, এ ব্যপারে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa