- - -

দেশের স্বার্থে প্রবাসীদের সুযোগ সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে : বিএসপি চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

Print News

দেশের স্বার্থে প্রবাসীদের সুযোগ সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে : বিএসপি চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

 

১৪ জুলাই, ২০২৪ সিঙ্গাপুর সিটিতে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারিয়া ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি ) উদ্যোগে সোহাদায়ে কারবালা স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাইজভাণ্ডার শরিফের সাজ্জাদানশীন, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন,”দেশের অর্থনীতির অন্যতম লাইফলাইন হলো প্রবাসী আয়। অনেক কষ্ট করে বাংলাদেশের প্রবাসীরা দেশের উন্নয়নে অবদান রাখছেন। সে অনুযায়ী, তাদের জন্য আমরা যথেষ্ট সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারছি না। প্রবাসীরা বিদেশ গমনের সময় দালাল চক্রের মাধ্যমে প্রতারিত হচ্ছেন। প্রয়োজনীয় অভিবাসন ব্যয়ের চেয়ে অনেক বেশি অর্থ খরচ করতে হচ্ছে। বিমানবন্দরে অনেকসময় জটিলতা ও হয়রানির শিকার হচ্ছেন। এর প্রভাব পড়ছে প্রবাসী আয়েও। প্রবাসীদেরকে রেমিট্যান্স বৈধ চ্যানেলে দেশে পাঠিয়ে দেশ প্রেমের পরিচয় দিতে হবে। অনেকে প্রতারক চক্রের পলবনে পড়ে নিজের কষ্ট অর্জিত অর্থ হুন্ডির মাধ্যমে দেশে পাঠাচ্ছেন, এতে দেশের কোন লাভ হয় না । দেশে ডলার সংকট, রিজার্ভ সংকট, বৈদেশিক ঋণ নির্ভরতা, অর্থপাচারসহ অর্থনীতির নানা সমস্যা বেড়ে চলেছে। প্রতারক চক্রের দৌরাত্ম্যের জন্যই অনেক শ্রমবাজারে বাংলাদেশী শ্রমিক গমন চ্যালেঞ্জের মুখে পড়েছে। তিনি বলেন, প্রবাসীদের যথাযথ সম্মান ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। প্রতারক চক্রকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক ।
পাশাপাশি, প্রবাসীদের দায়িত্ব হলো বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ করে দেশপ্রমের পরিচয় দেয়া এবং সরকার প্রণোদনা গ্রহণ করা।”
এর আগে কারবালার ময়দানে ইমাম হোসাইন (রাঃ) ও পবিত্র শহিদগণের বীরত্বগাথা স্মরণ করেন তিনি। সকলকে সত্য ও ন্যায়ের আদর্শে উজ্জীবিত হয়ে ইসলামের জন্য কাজ করার আহবান জানান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।
এসময় বিএসপি ও আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, সিঙ্গাপুর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa