- - -

দুর্নীতিবাজ সার্ভেয়ার মোঃ রুহুল আমিন জামালপুর থেকে টাঙ্গাইল জোনাল সেটেলমেন্ট অফিসে বদলী 

Print News

দুর্নীতিবাজ সার্ভেয়ার মোঃ রুহুল আমিন জামালপুর থেকে টাঙ্গাইল জোনাল সেটেলমেন্ট অফিসে বদলী

 

জামালপুর জেলার সাংবাদিক মোঃ মোশারফ হোসেন সরকার এর নামে ময়মনসিংহ বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দেওয়া, সেই সার্ভেয়ার মোঃ রুহুল আমিন কে টাঙ্গাইল জোনাল সেটেলমেন্ট অফিসে বদলী করা হয়েছে । সার্ভেয়ার মোঃ রুহুল আমিন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় পোস্টিং কিন্তু শ্রীবরদী উপজেলায় কাজ না করে দীর্ঘদিন ডেপুটেশনে কর্মরত ছিলেন জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিসে । সাংবাদিক মোঃ মোশারফ হোসেন সরকার উক্ত সার্ভেয়ার মোঃ রুহুল আমিনের বিরুদ্ধে বিভিন্ন তথ্য অনুসন্ধান করাতে উক্ত সার্ভেয়ার মোঃ রুহুল আমিন সাংবাদিক মোঃ মোশারফ হোসেন সরকার এর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা করে দেয় ।
ফলে সাংবাদিক মোঃ মোশারফ হোসেন সরকার বিভিন্ন তথ্য প্রমাণ সহ ভুমি রেকড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক, দুদক , জেলা প্রশাসক জামালপুর সহ , বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্ধতর্ন কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন । উক্ত সার্ভেয়ার মোঃ রুহুল আমিনের মৌখিক নির্দেশে জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিসে বিশেষ বিশেষ টেবিল নিয়ন্ত্রণ হতো এমন অনেক অভিযোগ আছে । শুধু তাই নয় উক্ত সার্ভেয়ার মোঃ রুহুল আমিন জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজের উত্তর- পূর্ব পাশে ( আজম চত্বরের দক্ষিণ পাশে ) জমি কিনে মার্কেট করেছেন । অথচ ইনকাম টেক্স বা তার অফিসিয়াল ফাইনালে জমি কিনে মার্কেট করার কথাটি উল্লেখ করে নাই । তার নামে বেনামে সকল সম্পত্তির তদন্ত করলে সকল কিছু বের হয়ে আসবে ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa