- - -

দুর্গাপূজো শেষ হতে না হতেই–কোজাগরী লক্ষ্মী পূজোর মার্কেট জমজমাট

img 20261024 wa0082
Print News

দুর্গাপূজো শেষ হতে না হতেই–কোজাগরী লক্ষ্মী পূজোর মার্কেট জমজমাট

 

আজ ২৩ শে অক্টোবর শনিবার, বাঙ্গালীদের বড় উৎসব দুর্গা পুজো, আর দুর্গাপূজোর শেষ হতে না হতেই, কোজাগরী লক্ষ্মীপুজোর প্রস্তুতি ও তোড়জোড় চলছে পুরোদমে।,

একদিকে কুমারটুলিতে লক্ষ্মী প্রতিমার কাজ শেষ করার ব্যস্ততা মৃৎশিল্পীদের, অন্যদিকে বিভিন্ন বাজারে প্রতিমা সাজিয়ে বিক্রেতারা সারিবদ্ধভাবে বসে, দূরদূরান্ত থেকে প্রতিমা কিনতে ভিড় জমিয়েছে বাড়ির মহিলা থেকে শুরু করে ক্লাবের উদ্যোক্তারা, তবে মার্কেটে দেখা গেল লক্ষ্মী প্রতিমারও বিভিন্ন রূপ, বিভিন্নরূপে তৈরি করেছে মৃৎশিল্পীরা,

আর এরই পাশাপাশি ফুল ও ফল নিয়ে বসে বিক্রেতারা, কারণ মাঝে আর একটা দিন বাকি। তারপরেই ক্লাব থেকে শুরু করে বাড়িতে বাড়িতে পুজিত হবে কোজাগরী লক্ষ্মীপুজোর ব্রত, এই কোজাগরী লক্ষী একবার আসে মায়ের সাথে আরেকবার আসে নিজে একা।

প্রতিটি বাড়িতে মঙ্গলকামনার জন্য কোজাগরী লক্ষ্মীপূজো করে থাকেন।, ব্রাহ্মনের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পূজিত হয় মা লক্ষ্মী, আবার অনেককে দেখা যায়, লক্ষ্মী প্রতিমার বদলে, সড়ায় আকাঁ লক্ষ্মী কিনে নিয়ে যেতে।

তবে শুধু লক্ষ্মী প্রতিমা নয় তাহার সাথে সাথে ফল ও ফুলের দাম চড়া, কেতারা কিনতে এসে বাধা প্রাপ্ত হচ্ছেন, প্রতিমার মূল্য ৩০০ টাকা থেকে শুরু করি ৩০০০/,৪০০০/,৫০০০ হাজার ও বিশ হাজার দামের পর্যন্ত প্রতিমা অর্ডার দিয়েছেন।
তেমনি ফল ও ফুলের বাজারেও আগুন, প্রতিবারের ন্যায়, প্রতি ফলে প্রায় ৪০ থেকে ৫০ টাকা পার কেজিতে দাম বেশি, ফুলের ডজনেও একই অবস্থা, পার ডজনে ৩০ থেকে ৬০ টাকা বেশি। তাই ক্রেতারা অনেকটাই অসুবিধেই পড়ছেন। কিন্তু করার কিছু নাই, বিক্রেতারা জানিয়েছেন সব জিনিসের দাম বাড়লে আমাদের কি করার আছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa