- - -

দিল্লিতে হুড়মুড়িয়ে ভাঙল ৪ তলা বাড়ি, আটক অন্তত ১২

Print News

দিল্লিতে হুড়মুড়িয়ে ভাঙল ৪ তলা বাড়ি, আটক অন্তত ১২

 

ফের ভারতের রাজধানী দিল্লিতে আতঙ্ক। শনিবার সকাল ৭টায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৪ তলা বাড়ি। ভগ্নস্তূপের তলায় কম করে ১২ জনের আটকে থাকার আশঙ্কা। উদ্ধার কার্য শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে দিল্লির সীলমপুরে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটিতে ১২ জন থাকেন। তাঁদের মধ‍্যে শিশু ও মহিলা ও রয়েছে। তবে দুর্ঘটনার সময় কত জন ছিলেন তা জানা যায়নি। ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, দমকল বাহিনী ও এনডিআরএফের দল। উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। ইট সিমেন্টের স্তূপ থেকে ৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের উদ্ধার করার চেষ্টা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, বাড়িটি ভেঙে পড়তে পারে এই রকম আভাস পাওয়া যায়নি। কার্যত হঠাৎই ব্রজপাতের মতো ধসে পড়ে ৪ তলা নির্মাণটি। বাড়ি কি কারণে ভেঙে পড়ল তার কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কাঠামোগত দুর্বলতার জন‍্য ৪ তলা বাড়িটি ভেঙে পড়েছে। এখনও উদ্ধার কার্য চলছে। বাকিদের ও জীবীত অবস্থায় উদ্ধার করা হবে বলে আশাবাদী পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn