
দিনাজপুর-৬ আসনে প্রচারণায় বিএনপি ও জামায়াত ইসলাম
বরাদ্দের পরপরই বরগুনা-৬ (ঘোড়াঘাট-হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ) আসনে প্রচার-প্রচারণায় সরব হয়ে উঠেছেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী। শুক্রবার (২৩ জানুয়ারি) খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডঃ এজেড এম জাহিদ হোসেন,এবং বাংলাদেশ জামায়াতে ইসলাম-এর প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম জোরালোভাবে প্রচারণা শুরু করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এই আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি ও জামায়াত ইসলামী প্রার্থীরা প্রতীক পাওয়ার পর থেকেই ঘোড়াঘাট , হাকিমপুর,বিরামপুর, নবাবগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগ, পথসভা
ও লিফলেট বিতরণ করছেন।
তবে ১০ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় পার্টি (জেপি) প্রার্থী জামাল হোসাইনের পক্ষে এখনো কোনো দৃশ্যমান প্রচার প্রচারণা দেখা যায়নি।
বিএনপি প্রার্থী ডঃ এজেড এম জাহিদ হোসেন জানান, দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তারা সুশৃঙ্খলভাবে নির্বাচনী মাঠে কাজ করছেন এবং প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ বিষয়ে সতর্কবার্তা দিয়ে বলেন,সকল প্রার্থীকে কঠোরভাবে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনোভাবেই আচরণবিধি লঙ্ঘন করা যাবে না; অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
![]()









