- - -

দিনাজপুর-৫ আসনে ৮ম বার মনোনয়ন পেলেন মোস্তাফিজুর রহমান,আনন্দে মিষ্টি বিতরণ

Print News

দিনাজপুর-৫ আসনে ৮ম বার মনোনয়ন পেলেন মোস্তাফিজুর রহমান,আনন্দে মিষ্টি বিতরণ

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ।
দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, ৮ম বার দলিয় মনোনয়ন পাওয়ায় মিষ্টি বিতরণ করেছেন ফুলবাড়ী পৌর যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা সবুজ।
রোববার সন্ধা ৭টায় দলিয় মনোনয়নের খবর প্রচার হওয়ায় আনন্দে উদ্ভাসিত হয়ে পৌর শহরের নিমতলা মোড়ে চৌধুরী সুপার মার্কেটে উপস্থিত জনসাধারণের মাঝে তিনি এ মিষ্টি বিতরণ করেন।
এর আগে বিকেল ৪টায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নৌকার টিকিটে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
মিষ্টি বিতরণের সময় জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম বাবু,ছাত্রলীগ নেতা নাসিম মাহমুদ, ইউপি সদস্য মানিকসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মিগণ উপস্থিত ছিলেন।
জানাগেছে,বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে টানা সাতবার আওয়ামীলীগের দলিয় প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে আসচ্ছেন। এর মধ্যে তিনি বন ও পরিবেশ ও ভূমি প্রতিমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, এ ছাড়া দিনাজপুর জেলা আওয়ামীলীগের ১৯৮৬ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত সাংগঠনিক সম্পাদক, ১৯৯১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সাধারন সম্পাদক ও ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত জেলা আওয়ামীলীগের সভাপতি পদে নেতৃত্ব দিয়ে আসছেন। এবার তিনি ৮ম বার দলিয় মনোনয়ন পেয়েছেন।
এদিকে ৮ম বারের মতো দলিয় মনোনয়ন পাওয়ায় তার নির্বাচনী এলাকায় দলিয় নেতা-কর্মিরা মধ্যে আনান্দের বণ্যা বয়ে যায়,এসময় তারা একে অন্যকে
মিস্টি মুখ করান।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন বলেন, এ অঞ্চলের মাটি মানুষের নেতা এ্যাভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার, তিনি যতদিন সুস্থ্য থাকবেন ততদিন তিনি এ অঞ্চলের নেতৃত্ব দিয়ে যাবেন। তার নেতৃত্বে দিনাজপুর জেলা আওয়ামীলীগসহ ফুলবাড়ী ও পার্বতীপুর আওয়ামীলীগ এগিয়ে যাবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa