
দিনাজপুরে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ডে ক্যাম্প অনুষ্ঠিত
দিনাজপুরে ২৭ জানুয়ারী শনিবার “সুবর্ণ জয়ন্তীর অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়বে রোভার”-এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আয়োজনে সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ডে-ক্যাম্প-২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী এবং দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ জালাল উদ্দিন মজুমদার, সেক্রেটারী মোঃ সাজ্জাদ হোসেন, ডিআরএসএল নাজি উদ্দিন, প্রাক্তন সম্পাদক জহুরুল হক ও প্রাক্তন কোষাধ্যক্ষ মোঃ মোজাহার আলী। বক্তারা বলেন, মানবতার কল্যাণে বাংলাদেশ স্কাউটস সদস্যরা নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছে। যে কোন দুর্যোগে বিপদে স্কাউট সদস্যরা সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে স্কাউট রোভারদের যথেষ্ট ভূমিকা রয়েছে।
![]()









