- - -

দাগনভূঞায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মৌচাক বৃত্তি পরীক্ষা 

Print News

দাগনভূঞায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মৌচাক বৃত্তি পরীক্ষা

 

ফেনীর দাগনভূঞায় শুক্রবার সকাল থেকে আতাতুর্ক হাই স্কুলে মৌচাক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মৌচাক বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলার প্রায় ১৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৭০০ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালীন স্থানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। শিক্ষক ও অভিভাবকরা পরীক্ষার্থীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন। মৌচাক বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক মো: গোলাম মাওলা বলেন, এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া এবং তাদের শিক্ষাজীবনে অগ্রগতি ঘটানোই মূল লক্ষ্য।

Loading

Facebook
Twitter
LinkedIn