
দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে ২১ আগষ্টের বীর শহীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
২১শে আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত বীর শহীদদের স্মরণে চন্দনাইশে আজ ২১ আগস্ট সন্ধ্যা ৭ টায় দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীনুর জামান চৌধুরী তানভীরের সভাপতিত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সংগঠক মীর সাআদ মাহমুদ সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি পিকু সেন, এম খায়রুল ইসলাম ইমন, রিয়াজাদুল ইসলাম টিপু, আসিফ আহমেদ, অক্ষয় চৌধুরী, মো. ইমতিয়াজ হোসেন প্রমুখ।
সভায় ২১ শে আগষ্টে গ্রেনেড হামলায় নিহত বীর শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহাফিল কার্যক্রম পরিচালিত করেন। বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ ও ২১শে আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত বীর শহীদদের আত্বার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
![]()









