- - -

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন গ্রেফতার 

Print News

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন গ্রেফতার

 

হায়দরাবাদে গ্রেফতার দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। দিনকয়েক আগে হায়দরাবাদে ” পুষ্পা ২” ছবির প্রিমিয়ারে এক মহিলা অনুরাগীর মৃত্যু হওয়ায় অভিনেতা আল্লু অর্জুনের নামে অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলাতেই এবার গ্রেফতার হলেন অর্জুন। শুক্রবার (১৩ ডিসেম্বর ) এই খবর প্রকাশ‍্যে আসতেই দেশের তোলপাড় সিনেদুনিয়া। ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যায় থিয়েটারে ” পুষ্পা ২” র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলা অনুরাগীর। সেই মর্মান্তিক খবর কানে পৌছঁতেই অনুরাগীর পরিবারকে ২৫  লক্ষ টাকা অর্থ সাহায‍্য করেছেন অভিনেতা। শুধু তাই নয়, মৃত মহিলার ৯ বছরের সন্তান গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল, তারও চিকিৎসার দায়ভার নিয়েছেন দক্ষিণী সুপারস্টার। তবে শুক্রবার (১৩ ডিসেম্বর ) এই ঘটনার জেরে গ্রেফতার হলেন আল্লু অর্জুন। ওই অভিনেতা গ্রেফতার হওয়ার পর হায়দরাবাদের পুলিশ কমিশনার জানিয়েছেন, তদন্ত চলছে। সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়া হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa