
ত্রি-স্মৃতি বিজড়িত “শুভ বুদ্ধ পূর্ণিমা বা আন্তর্জাতিক ভেসাখ ডে উপলক্ষে মাননীয় মেয়র ডা: শাহাদাত হোসেন মহোদয়ের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও আমন্ত্রণ।
জগতপূজ্য মহামানব গৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত “শুভ বুদ্ধ পূর্ণিমা বা আন্তর্জাতিক ভেসাখ ডে” আগামী ১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ রোজ শুক্রবার ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুচারুভাবে সুসম্পন্ন করার জন্য শতাব্দীকালের ঐতিহাসিক পুণ্যস্থান চট্টগ্রাম কেন্দ্রীয়
বৌদ্ধ বিহার (সাংঘিক)-এ
বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত শান্তির শোভাযাত্রা ও শিশু কিশোরদের ধর্মীয় বৃত্তি প্রাপ্তদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আজ সন্ধ্যায় ৬টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা: শাহাদাত হোসেন মহোদয়ের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।
এতে অগ্রিম শুভ বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এবং এতে প্রধান অতিথি হিসবে থাকার আমন্ত্রণ জানানো হয়। এতে তিনি সদয় সম্মতি জ্ঞাপন করেন।
এই সময় উপস্থিত ছিলেন
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব সদ্ধর্মকোবিদ এস লোকজিৎ মহাস্থবির, শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ভদন্ত আনন্দবোধি স্থবির, সদস্যগন স্থপতি বিজয় তালুকদার, পূর্ণিমা বড়ুয়া, রাজন বড়ুয়া, সত্যজিৎ বড়ুয়া প্রমুখ।
আহ্বানেঃ শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটি-২০২৬
![]()









