
ত্রিপুরার বিলোনিয়ায় অবৈধ নাইজেরিয়ান মহিলা আটক
ভারতের ত্রিপুরার বিলোনিয়া রেলস্টেশন চত্বরে এক অবৈধ নাইজেরিয়ান অনুপ্রবেশকারী মহিলাকে আটক করাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। আটক হওয়ার পর ওই মহিলা প্রশাসনকে অমান্য করার পাশাপাশি কতব্যরত সাংংবাদিক ও মহিলা বিএসএফ কমীদের সঙ্গে চরম দুব্যবহার করেন বলে অভিযোগ। এই নজিরবিহীন ঘটনায় স্তম্ভিত প্রত্যক্ষদশীরা। সূত্রে প্রকাশ, শনিবার (২৩ আগস্ট ) বিলোনিয়া রেলস্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিএসএফ ওই নাইজেরিয়ান মহিলাকে আটক করে। তাঁঁর কাছে ভারতে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র ছিল না বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। কিন্তু আটকের পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই মহিলা আচমকাই আগ্রাাসী হয়ে ওঠেন। তিনি সংবাদ সংংগ্রহ করতে যাওয়া এক সাংংবাদিকদের গায়ে জল ছিটিয়েছেন এবং তাঁর ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন। শুধু তাই নয়,, কতব্যরত মহিলা বিএসএফ জওয়ানকে উদ্দেশ্যে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন বলে অভিযোগ। বতমানে ওই মহিলাকে বিলোনিয়া থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
![]()









