- - -

ত্রিপুরার গন্ডাছড়ার ঘন জঙ্গল থেকে নরকংকাল উদ্ধার !

ত্রিপুরার গন্ডাছড়ার ঘন জঙ্গল থেকে নরকংকাল উদ্ধার

 

ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার গন্ডাছড়া এলাকায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ) সকালে এক চাঞ্চল্যকর ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। গন্ডাছড়ার উত্তর হরিপুর এডিসি ভিলেজ সংলগ্ন ঘন জঙ্গলের ভেতর থেকে উদ্ধার হল এক মানুষের কংকাল। স্থানীয় সূত্রে প্রকাশ, এদিন সকাল ৭টায় উত্তর হরিপুর গ্রামের এক গো-পালক প্রতিদিনের মতো নিজের কয়েকটি গরু নিয়ে হরিপুরের মূল সড়ক থেকে কয়েকশ মিটার ভেতরে জঙ্গলের দিকে যান গরু চরাতে। জঙ্গলের গভীরে ঢুকতেই হঠাৎ একটি বড় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মানুষের আকৃতির একটি কংকাল নজরে আসে তাঁর। দৃশ্যটি দেখে আতংকিত হয়ে পড়েন তিনি। এবং তড়িঘড়ি করে গ্রামের লোকজনকে খবর দেন। খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করে স্থানীয় মানুষজন। এ বিষয়টি গন্ডাছড়া থানায় জানানো হলে, দ্রুত পুলিশ দল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ওসি অসীম সরকার। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয় এবং কংকালটি গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। এ ঘটনায় এলাকায় নতুন করে আতংকের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ আরও জানিয়েছেন, ফরেন্সিক রিপোর্ট হাতে পাওয়ার পরই পুরো ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa