- - -

ত্রিপুরায় আটক ১৮ বাংলাদেশি নাগরিক 

Print News

ত্রিপুরায় আটক ১৮ বাংলাদেশি নাগরিক

 

গত ২ দিনের ব‍্যবধানে ভারতের ত্রিপুরায় আটক১৮ জন বাংলাদেশি। বিএসএফ, পুলিশ ও জিআরপি থানার যৌথ অভিযানে আটক এই ১৮ বাংলাদেশি। জিআরপির হাতে আটক হয়েছেন আরও ১২ জন। পুলিশ সূত্রে প্রকাশ, আটক হওয়া সকলেই বাংলাদেশের উত্তর জালিয়াপাড়া কক্সবাজার এলাকার বাসিন্দা। গোপনসূত্রে পুলিশ জানতে পারে, ত্রিপুরার গোমতী জেলার করবুক বা শিলাছড়ি সীমান্ত পার করে তেলিয়ামুড়া রেলষ্টেশনে কয়েকজন বাংলাদেশি নাগরিক দালালের সাহায্যে আসবেন। সেখান থেকে রেলপথে ভারতের অন‍্য রাজ‍্যে পাড়ি দেওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। তার আগেই জিআরপি এবং বিএসএফ তাদের আটক করে। প্রাথমিকভাবে জানা গেছে, হায়দরাবাদে যাওয়ার পরিকল্পনা ছিল ধৃতদের। আটক হওয়া বাংলাদেশিদের মধ‍্যে মহিলা সহ শিশুরাও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে, গোমতী জেলার উদয়পুর রেলস্টেশন থেকে  বৃহস্পতিবার (২১ নভেম্বর ) আটক করা হয় আরও ৪ বাংলাদেশিকে। প্রাথমিক জেরায় তাঁরা জানায়, বেঙ্গালুরুতে চিকিৎসা করানোর উদ্দেশ্যে ভারতে এসেছেন তারা। ধৃতদের কাছ থেকে ৪টি ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আধারকার্ডগুলি নকল না আসল তা নিয়ে ও তদন্ত চলছে। বিশেজ্ঞ মহলের দাবি, রাজ‍্যে বাংলাদেশিদের অনপ্রবেশের পিছনে মূল মাস্টার মাইন্ড কারা রয়েছে তাদের পুলিশ আটক করতে সক্ষম হচ্ছে না। তবে কয়েকদিন আগে ত্রিপুরা থেকে বেশ কয়েকজন পাচারকারীকে আটক করে দিল্লি নিয়ে গেছে এনআইএ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa