- - -

তিনদিন ব্যাপী এতেকাফ শুরু ৩ আগষ্ট সৈয়দুল আজম আল্লামা হাফেজ শাহ বজলুর রহমানের (রাঃ) মহান ৮ ছফর এর ১১৫তম ওরশ শরীফ

Print News

তিনদিন ব্যাপী এতেকাফ শুরু
৩ আগষ্ট সৈয়দুল আজম আল্লামা হাফেজ শাহ বজলুর রহমানের (রাঃ) মহান ৮ ছফর এর ১১৫তম ওরশ শরীফ

উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলনের বীর পুরোধা ব্যাক্তিত্ব আধ্যাত্নিক সাধনার প্রাণ পুরুষ রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দুল আজম হযরত আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) ও তাহার পিতা হয়রত শাহ রাহাত আলী (রহঃ) এর পবিত্র মহান ৮ ছফর এর ১১৫তম ওরশ শরীফ ০৩ আগষ্ট,২০২৫ রবিবার দরবার এ বেতাগী আস্তানা শরীফে বেতাগী আনজুমানে রহমানিয়ার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে।

ওরশ উপলক্ষে কার্যক্রমের মধ্যে ৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার বাদ এ আছর ৫ ছফর হতে ৮ ছফর পর্যন্ত ৩ দিন ব্যাপী এতেকাফ শুরু হয়েছে । এবারের এতেকাফের ১ম দিনে ৩২ জন পুরুষ ও ৮২ জন মহিলা অংশগ্রহন করছে। ওরশ শরীফের অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে – পবিত্র খতমে কোরআন শরীফ, খতমে খাজেগান শরীফ, খতমে গাউছিয়া শরীফ, খতমে হিজবুল বাহার শরীফ, খতমে দালায়েলুল খায়রাত শরীফ, খতমে সুরা ইখলাছ শরীফ,খতমে সুরা মোজাম্মেল শরীফ, খতমে তাহলীল শরীফ, খতমে ইউনুছ শরীফ, জিকির শরীফ ,মিলাদ মাহফিল এবং আলোচনা সভা শেষে ৩ আগষ্ট,২০২৫ রবিবার বাদে মাগরিব আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ ।

দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) হুজুর কেবলার আত্মীয় স্বজন, ভক্ত মুরীদান ও সর্বস্তরের সুন্নী মুসলমান দেশবাসীকে ওরশ শরীফে উপস্থিত হয়ে হুজুর কেবলার নেগাহে করম হাছিল করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa