- - -

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে থাকতে পারেন ভারতের বিদেশমন্ত্রী এস শংকর

Print News

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে থাকতে পারেন ভারতের বিদেশমন্ত্রী এস শংকর

 

বাংলাদেশে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর অন্তবর্তীকালীন সরকারের শাসনের অবসান ঘটিয়ে নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে। নির্বাচনে নিরন্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল  (বিএনপি)। দলটির শীর্ষ নেতা তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন। প্রাথমিক পরিকল্পনা অনুযারী, আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে। তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করবেন, তা নিয়ে জোর আলোচনা চলছে। সূত্রের খবর, বিদেশমন্ত্রী এস জয়শংকর এই অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা যেতে পারেন। উল্লেখ্য, এর আগে খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে তিনি ঢাকা গিয়েছিলেন এবং তারেক রহমানের সঙ্গে ব্যক্তিগত ভাবে দেখা ও করেছিলেন। এছাড়া দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শ্রদ্ধা জানিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বিগত কয়েক বছরে ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কিছুটা তিক্ততা তৈরি হয়েছিল, বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর। তবে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আবার ও উন্নতির শিখরে পৌঁছাবে বলে আশা করছে নয়াদিল্লি। কূটনৈতিক মহলের মতে, এই লক্ষ্যেই ভারত দ্রুত সৌহার্দ্য পূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে

 

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa