
দেশ গড়ার ভাবনা, তরুণদের স্বপ্ন ও নীতিনির্ধারণ নিয়ে আলোচনায় মুখর ছিল চট্টগ্রামের একটি মিলনায়তন। গত ২৫ জানুয়ারি রোববার সকাল সাড়ে ৯টায় নগরের হোটেল র্যাডিসন ব্লুতে অনুষ্ঠিত হয় “The Plan: Youth Policy Talk with Tarique Rahman” শীর্ষক অনুষ্ঠান। এতে অংশ নেন ফটিকছড়ির সন্তান ইশমাম উল্লাহ চৌধুরী শাবাব।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষা, কর্মসংস্থান, কৃষি ও নারীর ক্ষমতায়নসহ রাষ্ট্র পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তরুণদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন এবং দেশ গড়ার পথে তরুণদের ভাবনা ও প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন।
এই আয়োজনে অংশগ্রহণকে নিজের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে দেখছেন শাবাব চৌধুরী। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, এমন একটি প্ল্যাটফর্মে সরাসরি মতবিনিময়ের সুযোগ তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক। এতে ভবিষ্যৎ নেতৃত্ব ও দায়িত্ববোধ আরও স্পষ্ট হয়।
ইশমাম উল্লাহ চৌধুরী শাবাব ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক কর্নেল (অবঃ) আজিম উল্লাহ বাহারের ছোট ভাই নাজিরহাট পৌরসভা বিএনপির ১নং সদস্য ও অধিলুপ্ত দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক জননন্দিত চেয়ারম্যান সালামত উল্লাহ চৌধুরীর বড় সন্তান। শাবাব বর্তমানে ইউনিভার্সিটি অব লন্ডনে ‘বার অ্যাট ল’ বিষয়ে অধ্যয়নরত।
তরুণদের সক্রিয় অংশগ্রহণে এ ধরনের নীতিগত আলোচনা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার পথকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।
![]()









