
তাজকিয়া’র আয়োজনে
“বাঙালি জাতিসত্বায় ২১শে ফেব্রুয়ারি ও সমসাময়িক চেতনা” বিষয়ক পাঠচক্র অনুষ্ঠিত
গত ১৫ ফেব্রুয়ারী শনিবার বিকাল ৪:৩০ টায় আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্য নির্ভর সংগঠন ‘তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখা’-এর ধারাবাহিক আয়োজন ‘পাঠচক্র’-এর ৩৬তম পর্ব চট্টগ্রাম নগরীর তাজকিয়ার স্থায়ী কার্যালয়ে, শাখার আইটি সম্পাদক মোহাম্মদ রুহুল্লাহ’র সঞ্চালনায় এবং শাখার সহ-সভাপতি নুরুল হাসনাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পাঠচক্রের বিষয়: “বাঙালি জাতিসত্বায় ২১ শে ফেব্রুয়ারি ও সমসাময়িক চেতনা”। আলোচনায় উপস্থিত সকল তাজকিয়া সদস্যবৃন্দ নিজ নিজ মতামত তুলে ধরেন, কিভাবে আমরা ২১শে ফেব্রুয়ারির শিক্ষা আমাদের জীবনে কাজে লাগাতে পারি এবং দৈনন্দিন জীবনে বাংলা ভাষার শুদ্ধ চর্চার ব্যাপারে আরও সচেতন হতে পারি। পরিশেষে সভার সভাপতির সমাপনী বক্তব্য, শাখার সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পবিত্র শবে বরাত ও আইয়ামে বীজের রোযা উপলক্ষে ইফতার, মাগরিবের নামাজ আদায় পরবর্তী মিলাদ কিয়াম এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
![]()








