- - -

তাকওয়া মাদরাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Print News

নিজস্ব প্রতিবেদক

নগরের মেহেদীবাগে অবস্থিত তাকওয়া মাদরাসায় ২১ শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে মাদরাসা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার পূর্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বক্তব্য ও আবৃত্তি প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেন শিক্ষার্থীরা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন তাকওয়া মডেল মাদ্রাসার মেহেদীবাগ শাখার ভিপি আমান উল্লাহ আমান,মাহমুদুল ইসলাম, মিজানুর রহমান, আনোয়ার হোসেন ফারজানা আহমেদ সাবরিনা চৌধুরী জুলেখা আক্তার কোহিনুর আক্তার জান্নাতুল ফেরদৌসি সুমাইয়া আক্তার প্রমুখ।
আলোচনা শেষে প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।পরে ভাষা শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa