- - -

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই অংশে লরির ধাক্কায় মাদরাসা ছাত্রী নিহত

Print News

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই অংশে লরির ধাক্কায় মাদরাসা ছাত্রী নিহত

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী লরির ধাক্কায় তানজিনা আক্তার (১৫) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। আজ ২৬ অক্টোবর, ২০২৩ বৃহস্পতিবার সকাল ৯:০০ টায় মীরসরাইয়ের ডাকঘর ভাঙ্গারপুল এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত মাদরাসা শিক্ষার্থী তানজিনা ওই এলাকার ওয়াহেদপুর ইউনিয়নের হযরত শাহ সূফী মাওঃ নুর আহমদ (রহঃ) দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলো। সে উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভাঙ্গারপুল এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। ঘটনা পর দূর্ঘটনা ঘটানো লরিটি পুলিশ থানা হেফাজতে নিয়ে গেছে।

হযরত শাহ সূফী মাওঃ নুর আহমদ রহঃ দাখিল মাদ্রাসার সুপারেনটেন্ট শহিদুল ইসলাম বলেন- শিক্ষার্থী তানজিনা আক্তার মাদ্রাসায় আসার পথে রাস্তা পারাপারের সময় বিএসআরএম কারখানার মালবাহী লরিটি তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, সকালে ডাকঘর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী লরির ধাক্কায় তানজিনা আক্তার নামের এক মাদ্রাসার ছাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় বিএসআরএম কারখানার একটি লরি থানা হেফাজতে নেয়া হয়েছে। নিহত শিক্ষার্থী লাশ পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa