- - -

ঢাকা-আরিচা মহাসড়কে বাসে আগুন

Print News

ঢাকা-আরিচা মহাসড়কে বাসে আগুন

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের তরা সেতুর কাছে আরিচা থেকে মানিকগঞ্জগামী স্বপ্ন পরিবহণের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।
বাসচালক আনোয়ার হোসেন বলেন, ‘বানিয়াজুরি বাসস্ট্যান্ড থেকে যাত্রীবেশে তিনজন বাসে ওঠে। বাসটি তরা ব্রিজ অতিক্রম করলে তারা বাসের ৫০-৬০ যাত্রীকে নামিয়ে দেন।’
তিনি আরও বলেন, ‘তাদের সঙ্গে আরও ৮-১০ জন এসে বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে চলে যান। কাউকে চিনতে পারিনি।’
ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, ‘এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি। জেনে পরে জানাব।’

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa