- - -

ডেঙ্গুতে সিএমপির পুলিশ সদস্যের মৃত্যু

Print News

ডেঙ্গুতে সিএমপির পুলিশ সদস্যের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে এমাদুল হোসেন (৩২) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

সোমবার (২১ আগস্ট) দুপুরে নগরের এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন এভারকেয়ার হাসপাতালের ডিউটি ম্যানেজার আলী নেওয়াজ সাব্বির।

পুলিশ সদস্য এমাদুল হোসেন বাড়ির সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায়।

আলী নেওয়াজ সাব্বির জানান, ডেঙ্গু উপসর্গ নিয়ে গতকাল রাতে এক পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি হন।

আজ দুপুরে তিনি মারা যান। তিনি ডেঙ্গুর হেমোরজিক সিনড্রোম জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎকরা।

এর আগে গতকালও ডেঙ্গুতে তিন নারীর মৃত্যু হয়। এ বছর ডেঙ্গুতে ৪৪ জনের মৃত্যু হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa