- - -

ডিসেম্বরেই ফিরছেন শেখ হাসিনা: ড.মোমেনের বিশ্লেষণে বর্তমান সরকারের ব্যর্থতা ও আওয়ামী লীগের পুনরুত্থান!

Print News

ডিসেম্বরেই ফিরছেন শেখ হাসিনা: ড.মোমেনের বিশ্লেষণে বর্তমান সরকারের ব্যর্থতা ও আওয়ামী লীগের পুনরুত্থান!

 

সাবেক পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ড. এ কে আব্দুল মোমেন এক বিশেষ বিশ্লেষণে দাবি করেছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরছেন। এই ঘোষণাকে কেন্দ্র করে একদিকে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে যেমন জোয়ার সৃষ্টি হয়েছে, অন্যদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও বিরোধী রাজনৈতিক শিবিরের মধ্যে চরম আতঙ্ক ও নতুন ষড়যন্ত্রের জাল বিস্তারের হিড়িক পড়েছে বলে তিনি মন্তব্য করেন।

ষড়যন্ত্রের ‘মেটিকুলাস ডিজাইন’ ও বিরোধী ঐক্য
ড. মোমেন বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের খবরে ২০২৪-এর ‘মেটিকুলাস ডিজাইন’-এর কুশীলবরা আবারও সক্রিয় হয়ে উঠেছে। বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন উপদল এখন একজোট হয়ে আওয়ামী লীগকে ঠেকানোর ফন্দি আঁটছে। এমনকি শেখ হাসিনাকে প্রাণে মেরে ফেলার জন্য বিদেশি শক্তি ও পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে আঁতাত করে নীল নকশা তৈরি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তবে তিনি প্রশ্ন তোলেন, “জনগণের সমর্থন ছাড়া কতদিন আওয়ামী লীগকে বাইরে রাখা সম্ভব?”

জনপ্রিয়তায় বড় লাফ: শেখ হাসিনার গ্রহণযোগ্যতা এখন ৮০%
বিশ্লেষণে বলা হয়েছে, গত ১৮ মাসের ‘অপশাসন’ ও নৈরাজ্যের ফলে সাধারণ মানুষের মোহভঙ্গ হয়েছে। বিভিন্ন তথ্যের বরাত দিয়ে তিনি দাবি করেন, শেখ হাসিনার গ্রহণযোগ্যতা ৬৯ শতাংশ থেকে বেড়ে এখন ৮০ শতাংশে উন্নীত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নিরাপত্তার অভাবে অতিষ্ঠ সাধারণ মানুষ এখন একবাক্যে স্বীকার করছে—”শেখ হাসিনার সরকারই ভালো ছিল।”

ইউনূস আমলের ‘দুর্নীতি ও মব ভায়োলেন্স’
ড. মোমেন বর্তমান সরকারের আমলকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সময় হিসেবে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, গত ১৮ মাসে কোটি কোটি টাকা পাচার হয়েছে এবং সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বিশ্ব রেকর্ড।

মানবাধিকার পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরে তিনি বলেন, আওয়ামী ঘরানার প্রায় ২ লক্ষ ৯৫ হাজার ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা, মাটি চাপা দেওয়া এবং পাথরের আঘাতে হত্যার মতো মধ্যযুগীয় বর্বরতা এই সরকারের আমলেই দেখা গেছে। ড. মোমেন অভিযোগ করেন, “ড. ইউনূস বাংলাদেশকে গাজা বানাতে চেয়েছিলেন, তাঁর মব বাহিনী পাক হানাদার বাহিনীকেও নৃশংসতায় হার মানিয়েছে।”

শিক্ষক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের ওপর নিপীড়ন
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্তমান শাসনামলে কয়েক শত সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীকে মিথ্যা মামলায় কারারুদ্ধ বা চাকরিচ্যুত করা হয়েছে। এমনকি আওয়ামী সমর্থক পরিবারের সন্তানদের পড়াশোনা বন্ধ করে দেওয়ার মতো অমানবিক পদক্ষেপ নেওয়া হয়েছে, যা অশিক্ষিত ও বেকারের সংখ্যা আরও বাড়িয়ে দেবে।

অর্থনীতির ভরাডুবি ও ৩ দশকের সর্বনিম্ন প্রবৃদ্ধি
অর্থনৈতিক সূচকের অবনতি তুলে ধরে ড. মোমেন বলেন, শেখ হাসিনার আমলের ৬.৮% জিডিপি প্রবৃদ্ধি এখন ৩.২%-এ নেমে এসেছে, যা গত তিন দশকের মধ্যে সর্বনিম্ন। দারিদ্র্যের হার ১৮% থেকে বেড়ে ২৫% ছাড়িয়েছে এবং দেশের ৬ কোটি ২০ লক্ষ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। স্টক মার্কেট ও শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় অর্থনীতি এখন স্থবির। ৯১ শতাংশ মানুষ বর্তমান সরকারের ওপর অসন্তুষ্ট বলে তিনি দাবি করেন।

সমাধানের পথ: আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার
পরিশেষে ড. মোমেন পরামর্শ দেন যে, দেশ বাঁচাতে হলে অবিলম্বে রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ করতে হবে। দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের ওপর থেকে অঘোষিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, মিথ্যা মামলা বাতিল এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা ছাড়া অর্থনৈতিক সচলতা সম্ভব নয়।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ড. মোমেনের এই বিশ্লেষণ ও শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা আগামী দিনের দেশীয় রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa