- - -

ডিসি কাপ ফুটবল: দেবহাটাকে হারিয়ে সেমিফাইনালে আশাশুনি ‎

Print News

ডিসি কাপ ফুটবল: দেবহাটাকে হারিয়ে সেমিফাইনালে আশাশুনি
‎

‎সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে ঢাকা লিগের বিদেশি খেলোয়াড় বেনজামার জোড়া গোলে জয় পেয়েছে আশাশুনি উপজেলা দল। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় তারা ২-১ গোলের ব্যবধানে দেবহাটা উপজেলাকে হারিয়ে চতুর্থ ও শেষ দল হিসেবে সেমিফাইনালে উন্নীত হয়েছে।
‎সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের মাত্র ৫ মিনিটের মাথায় বিদেশি ফুটবলার বেনজামা আশাশুনিকে এগিয়ে নেন (১-০)। প্রথম অর্ধে ব্যবধান বাড়াতে আরও বেশ কয়েকটি আক্রমণ শানায় আশাশুনি। ২৩ মিনিটের মাথায় বেনজামা আবারও দারুণ এক গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন।
‎বিরতির পর ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে দেবহাটা উপজেলা দল। খেলার দ্বিতীয়ার্ধের ৯ মিনিটে দূরপাল্লার শটে শামিম একটি গোল পরিশোধ করে ম্যাচ জমিয়ে তোলেন (২-১)। ম্যাচের বাকিটা সময় বলের আধিপত্য দেবহাটার নিয়ন্ত্রণে থাকলেও আশাশুনির ডিফেন্স ও গোলরক্ষকের দারুণ পারফরম্যান্সে তারা সমতায় ফিরতে পারেনি।
‎ম্যাচে ৮টি নিশ্চিত গোলের ৭টিই ঠেকিয়ে সেরা খেলোয়াড়ের (ম্যান অব দ্য ম্যাচ) পুরস্কার জেতেন আশাশুনির গোলরক্ষক জি কে শান্ত।
‎আগামী ২২ আগস্ট প্রথম সেমিফাইনালে সাতক্ষীরা সদর উপজেলার মুখোমুখি হবে কালিগঞ্জ উপজেলা দল। আর ২৩ আগস্ট দ্বিতীয় সেমিফাইনালে শ্যামনগর উপজেলার মুখোমুখি হবে আশাশুনি উপজেলা।
‎এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবু জাহিদ ডাবলু।
‎ অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল ইসলাম মঈন, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, আশাশুনি উপজেলার নির্বাহী অফিসার, সাবেক ফিফা রেফারি তৌয়েব হাসান শামসুজ্জামান,আবু সাইদ, কাজি কামরুল হাসান, মহিলা ক্রীড়া সংস্থার সদস্য খাদিজা আক্তার চায়না, আশাশুনি উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃআজারুল ইসলাম মন্টু, সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার এসোসিয়েশনের সভাপতি মোঃআহাদুল্লাহ সানা, সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।

‎

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa