- - -

টেকনাফে পুলিশের অভিযানে অপহরণ ও ডাকাত দলের সক্রিয় সদস্য আলাউদ্দিন গ্রেফতার

Print News

টেকনাফে পুলিশের অভিযানে অপহরণ ও ডাকাত দলের সক্রিয় সদস্য আলাউদ্দিন গ্রেফতার

 

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অপহরণ ও ডাকাত চক্রের সক্রিয় সদস্য আলা উদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত যুবক হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড রঙ্গিখালী এলাকার আব্দুল মাবুদের ছেলে আলা উদ্দিন (২৪)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৫ সেপ্টেম্বর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড নাটমুড়া পাড়ার আবদু সালামের ছেলে ভিকটিম মোহাম্মদ আতিকুর রহমান (২১) কে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প থেকে অপহরণকারী চক্রের সদস্যরা অপহরন করে নিয়ে যায় এবং পরেরদিন সন্ধ্যায় অপহরণকারীরা তাদের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ভিকটিমের বাবার মোবাইলে ফোন করে মুক্তিপণ বাবদ ৫লক্ষ টাকা দাবী করে। উক্ত মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমকে প্রাণে হত্যা করবে বলে স্বজনদের জানায়। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করিলে টেকনাফ মডেল থানার মামলা নং-৬৪/৫১৭, তাং-২৯/০৯/২০২৪ইং, ধারা-৩৬৫/৩৮৫/৩৪ পেনাল কোড রুজু করা হয়। উক্ত মামলা রুজু হওয়ার পর কক্সবাজার জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ এর নির্দেশে তদন্তকারী কর্মকর্তারা ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে কাজ শুরু করে। গোপন অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত শুক্রবার (৪ অক্টোবর) টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ রঙ্গিখালী এলাকা থেকে উক্ত অপহরণ চক্রের সক্রিয় সদস্য আলা উদ্দিন (২৪) কে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa