- - -

টেকনাফের হ্নীলায় শহীদ পরিবারের মাঝে তারেক রহমানের চিঠি বিতরণ

Print News

টেকনাফের হ্নীলায় শহীদ পরিবারের মাঝে তারেক রহমানের চিঠি বিতরণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় শহীদ পরিবারের সদস্যদের সম্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রেরিত চিঠি বিতরণ করা হয়েছে।
উখিয়া-টেকনাফ আসনের ৫ম বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহ জাহান চৌধুরী শহীদ পরিবারের সদস্যদের হাতে এ চিঠি তুলে দেন। এসময় তিনি শহীদ পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি দলের পক্ষ থেকে সমবেদনা ও সম্মান প্রদর্শন করেন।
চিঠি গ্রহণ করেন শহীদ পরিবারের সদস্য আবুল আলম, শাহ আলমসহ আরও অনেকে। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ পরিবারের ত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়। তাদের সম্মান ও পাশে থাকা দলের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও বিএনপি শহীদ পরিবারের কল্যাণে কাজ করে যাবে বলেও তারা আশ্বাস দেন।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানান এবং শহীদ পরিবারের পাশে থাকার জন্য দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa