- - -

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে মাদকসেবনের দায়ে এক রোহিঙ্গার তিন মাসের কারাদণ্ড

Print News

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে মাদকসেবনের দায়ে এক রোহিঙ্গার তিন মাসের কারাদণ্ড

 

কক্সবাজারের টেকনাফে ২৭ নম্বর জাদিমুড়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে মাদকসেবনের অভিযোগে এক রোহিঙ্গাকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের মোবাইল টহল দল ক্যাম্প-২৭-এর এ/১২ ব্লকে টহল চলাকালে এক রোহিঙ্গাকে মাদকসেবনরত অবস্থায় দেখতে পায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa