- - -

টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক

Print News

টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় মদসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।সোমবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ এ অভিযান পরিচালনা করে।কোস্ট গার্ড সূত্র জানায়, অভিযানের সময় হাজমপাড়া এলাকায় সন্দেহভাজন একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে প্রায় ২৭ হাজার টাকা মূল্যের ৩০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক, তিনটি মোবাইল ফোন, নগদ ১ হাজার ৪৪০ টাকা জব্দ করা হয় এবং চারজন মাদক কারবারিকে আটক করা হয়।আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মাদকের ভয়াবহ বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa