- - -

টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Print News

টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 

চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮নভেম্বর) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ টিটিসি’র সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মঈন উদ্দিন এর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মোহাঃ সাঈদী হোসেন এর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।
প্রধান অতিথি কোরিয়ান ভাষা ল্যাবের শুভ উদ্বোধন করেন। এরপর তিনি বিভিন্ন ট্রেড ঘুরে দেখেন এবং ভূয়সী প্রশংসা করেন।
সেমিনারে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক মোঃ আখলাক-উজ-জামান।
সেমিনারে বক্তারা বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া প্রত্যেকে যেন দক্ষতার প্রশিক্ষণ নিয়ে এবং বৈধভাবে গমন করেন সেই বিষয়ের প্রতি আহ্বান জানান। সেমিনারে বিদেশ গমনকারী ও বিদেশ ফেরত শ্রমিকগণও উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa