- - -

ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে মাইকিং করছে চসিক, চালু হয়েছে কন্ট্রোলরুম

Print News

ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে মাইকিং করছে চসিক, চালু হয়েছে কন্ট্রোলরুম

ঘূর্নিঝড় মিধিলি’র প্রভাবে ক্ষয়ক্ষাতি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে মাইকিং করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এছাড়া জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে দামপাড়াস্থ চসিকের বিদ্যুৎ বিভাগে চালু করা হয়েছে জরুরী কন্ট্রোল রুম।

দুর্যোগ না কাটা পর্যন্ত এ কন্ট্রোল রুম থেকে ২৪ ঘন্টা দুর্যোগকবলিত জনগণের প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে। কন্ট্রোল রুমের নম্বর ০২৩৩৩৩৫৩৬৪৯।

চসিকের গৃহীত পদক্ষেপ সম্পর্কে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাতেই ওয়ার্ড কাউন্সিলরদের নিজ-নিজ ওয়ার্ডের ঝুকিপূর্ণ এলাকায় অবস্থানরত জনসাধারনকে আশ্রয়কেন্দ্রে নেয়ার বিষয়টি আন্তরিকতার সাথে তদারক করতে নির্দেশ দিয়েছি। চসিকের সবগুলো বিভাগ দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সক্রিয় আছে। এছাড়াও মাইকিং সহ ঝুকিপূর্ণ এলাকা থেকে জনসাধারণকে সরিয়ে নিতে রেড ক্রিসেন্টও সহযোগিতা করছে।

এছাড়া শুক্রবার দামপাড়াস্থ চসিকের বিদ্যুৎ উপ-বিভাগস্থ কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় জরুরি অবস্থা মোকাবিলায় শুকনো খাবার ও ত্রাণ সাগ্রীর প্রস্তুতি সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি দুর্যোগ না কাটা পর্যন্ত উদ্ধার কার্যক্রম পরিচালনায় সকলকে প্রস্তুত থাকার সিদ্ধান্ত নেয়া হয়। চসিকের সচিব খালেদ মাহমুদের সভাপতিত্বে সভায় চসিকের বিভাগীয় ও শাখা প্রধানগণ ও রেড ক্রিসেন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa