- - -

ঝাড়খান্ডে ১৬ মাওবাদীর আত্মসমর্পণ 

Print News

ঝাড়খান্ডে ১৬ মাওবাদীর আত্মসমর্পণ

 

ভারতের ঝাড়খন্ডে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন ১৬ মাওবাদী। আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন মাওবাদী আঞ্চলিক কমিটির সদস্য সন্তোষ মাহাতো ওরফে বাসুদেব দা ওরফে দিলীপ। ১২৮টি মামলা রয়েছে তাঁর নামে। আত্মসমর্পণকারীদের মধ্যে ৬ জনের মাথার দাম ঘোষণা করা হয়েছিল ৩৯ লক্ষ টাকা। তার মধ্যে সন্তোষের একারই মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা। আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে সন্তোষ ছাড়াও রয়েছেন জোনাল কমিটির ১ সদস্য। এছাড়া সাব জোনাল কমিটির ২ জন এবং এরিয়া কমিটির ২ সদস্য ও আত্মসমর্পণ করেন। ১৬ জনের এই দলে ৫ জন মহিলা। মঙ্গলবার (২৮ জুলাই ) সকালে পুলিশের কাছে গিয়ে তাঁরা আত্মসমর্পণ করেন। জমা দেন ৬টি ইনসাস রাইফেল, ২টি একে ৪৭ রাইফেল, ৩৮টি ম্যাগাজিন এবং প্রায় দেড় হাজার কার্তুজ। মাওবাদীদের এই আত্মসমর্পণকে একটি বড় সাফল্য হিসেবে ব্যাখ্যা করছেন ঝাড়খন্ড পুলিশের ডিজি তাদাশা মিশ্র।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa