- - -

ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, মৃত অন্তত  ৫৪

Print News

ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, মৃত অন্তত  ৫৪

 

কালবৈশাখীর তান্ডবে বিধ্বস্ত ভারতের উত্তরপ্রদেশ। বুধবার (১৩ মে ) বিকেলে শুরু হওয়া বিধ্বংসী এই ঝড় ও ভারী বৃষ্টিতে এখন ও পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫৪ জন। শক্তিশালী এই ঝড়ের তান্ডবে রাজ্যের একাধিক জেলা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাছ উপড়ে, দেওয়াল চাপা পড়ে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বহু মানুষ হতাহত হয়েছেন। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে প্রয়াগরাজ, ভাদোহি এবং মির্জাপুরে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রয়াগরাজে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে ভাদোহি ১৫ জন, মির্জাপুর ১০ জন। এছাড়া ফতেহপুরে ৯ জন এবং হারদোই, কনৌজ ও কৌশাম্বী জেলা থেকে ও মৃত্যুর খবর মিলেছে। মৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ভাদোহির সূর্যওয়ান এলাকায় গাছ পড়ে একই পরিবারের মা ও তিন মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঝড়ের দাপটে ছিড়ে পড়েছে বিদ্যুতের তার, ফলে বিস্তীর্ণ এলাকা অন্ধকারে ডুবে রয়েছে। ভেঙে পড়েছে মোবাইল নেটওয়ার্ক পরিষেবা ও। এর ফলে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। উত্তরপ্রদেশ সরকার উদ্ধার কাজে গতি আনার নির্দেশ দিয়েছে। মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং পুলিশ বাহিনী বর্তমানে রাস্তা থেকে গাছ সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। জেলাশাসকরা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির সঠিক পরিমান নির্ধারণে সমীক্ষা চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। বিপর্যস্ত পরিবারগুলোকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa