- - -

জৈন্তাপুরের শিক্ষা প্রতিষ্ঠানে গাইড বই বাণিজ্য, চরম বিপাকে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা

Print News

জৈন্তাপুরের শিক্ষা প্রতিষ্ঠানে গাইড বই বাণিজ্য,
চরম বিপাকে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা

 

জৈন্তাপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা গাইড বই বাণিজ্যে জটিলভাবে জড়িয়ে পড়েছেন।এছাড়া ও শিক্ষকদের চাপের কবলে পড়ে চরম বিপাকে হাজার হাজার শিক্ষার্থীরা।বই প্রকাশনীর পক্ষ থেকে সম্মানী সহ বিভিন্ন উপহার পাচ্ছেন অধিকাংশ শিক্ষকরা এমনটাই আলোচনা ও গুঞ্জন অভিভাবক মহলে।

সম্প্রতি জৈন্তাপুর উপজেলার শিক্ষাঙ্গনে প্রভাব বিস্তার করছে পাঞ্জেরী এবং লেকচার সহ বিভিন্ন গাইড বই প্রকাশনীর বইগুলো।ব্যবসায়িক মুনাফা অর্জনে তারা রীতিমত শিক্ষকদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন,আর শিক্ষকরা বাধ্য করছেন শিক্ষার্থীদের।তারা একেক সময় একেক গাইড বইয়ের কথা বলেন শিক্ষার্থীদের।

বিশেষ করে জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয় এবং জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের কথিপয় শিক্ষক লেকচার কিংবা পাঞ্জেরী গাইড ক্রয় করার জন্য শিক্ষার্থীদের চাপ প্রয়োগ করছেন বলে অভিযোগ উঠেছে।কিছু শিক্ষার্থী নিজেদের পছন্দমত গাইড বই ক্রয় করে,কিন্তু সেটা শিক্ষকদের পছন্দমত না হওয়ায় বইগুলো ফেরত দিতে বা পরিবর্তন করার জন্য চাপ প্রয়োগ করছেন। এতে অনেক লাইব্রেরী বইগুলো ফেরত নিচ্ছে না,তার কারন অনেক শিক্ষার্থী বইয়ের মাঝে নিজের নাম-সহ বিভিন্নভাবে কিছু লিখে ফেলেছে।এতে প্রায়ই বই বিক্রেতা ও শিক্ষার্থীদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে।

একটি সূত্রে জানা গেছে ব্রিগেডিয়ার মজুমদার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন তালুকদার, ওবায়দুল কাদের,জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শুক্ল দেব নাথ ও মাহমুদুল হাসান সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের বেশ কয়েকজন শিক্ষক কেউ লেকচার আর কেউ পাঞ্জেরী গাইড বই কেনার জন্য শিক্ষার্থীদের বাধ্য করতেছেন ।

জৈন্তাপুর উপজেলার বেশিরভাগ শিক্ষার্থী মধ্যবিত্ত,দরিদ্র পরিবারের,বার বার গাইড বই কেনার সামর্থ তাদের নেই।শিক্ষকরা যদি মানবিক না হয়ে এরকম গাইড বই বাণিজ্যে জড়িয়ে পড়েন তবে তা শিক্ষার মান-উন্নয়নের ক্ষেত্রে চরম অনিশ্চিয়তা দেখা দিবে।

এব্যাপারে সংশ্লিষ্ট্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন শিক্ষার্থীদের অভিভাবকরা।

এব্যাপারে জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা জাফরিন রোজির সাথে আলাপকালে তিনি বলেন,আমার বিদ্যালয়ে কোন শিক্ষক গাইড বই বাণিজ্যে জড়িত আছে কিনা আমার জানা নেই। আর গাইড বই ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর পরও কারো সংশ্লিষ্টতা থেকে থাকলে তিনি দ্রুত ব্যবস্থা নিবেন।
অন্যদিকে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন বলেছেন বর্তমান কারীকুলামে গাইড বইয়ের কোন প্রয়োজন নেই।তিনি শিক্ষকদেরকে গাইড বই বাণিজ্যে জড়িয়ে না পড়ার অনুরোধ করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa