- - -

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ১০০জন প্রশিক্ষনার্থীদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ করলেন মন্ত্রী ডা. এ.জেড.এম জাহিদ হোসেন

Print News

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ১০০জন প্রশিক্ষনার্থীদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ করলেন মন্ত্রী ডা. এ.জেড.এম জাহিদ হোসেন

 

২ মে-২০২৬ শনিবার রাতে দিনাজপুর শিশু একাডেমি অডিটরিয়ামে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ” কর্মসূচির আওতায় ১০০জন প্রশিক্ষনার্থীদের মাঝে চেক ও সনদপত্র এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল প্রশিক্ষনার্থীদের মাঝে চেক ও সনদপত্র এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ.জেড.এম জাহিদ হোসেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাড: মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মোর্শেদ আলী খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে কেয়ার অফিসার রেজভীন শারমিনাজ ইসলাম। এসময় জেলা বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa